শ্রীমৎ স্বামী মোহনানন্দ অবধূত পরমহংস মহারাজের ১২৬ তম শুভ আবির্ভাব দিবস ৫-৬-৭ ডিসেম্বর।
পরম যুগপুরুষ শ্রীমৎ স্বামী মোহনানন্দ অবধূত পরমহংস মহারাজের ১২৬ তম শুভ আবির্ভাব দিবস শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী পটিয়া মোহনানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল ৪টা’য় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করবেন তারানন্দ মহাকালী যোগাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ।
এছাড়াও মহতী ধর্মসভায় আলোকপাত করবেন যথাক্রমে – ডাঃ দিলীপ ভট্টাচার্য্য, ডাঃনারায়ণ চন্দ্র নাথ, শ্রী রুবেল দেব, অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, ভাস্কর ডি.কে.দাশ, শ্রীমতি বিজয় লক্ষী দেবী, সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, এডভোকেট কবি শেখর নাথ প্রমুখ। ৩ দিন ব্যাপী সেবাশ্রম প্রাঙ্গণে ষোড়শপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের আয়োজন ও আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। ## – বিজ্ঞপ্তি