আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে কেন্দ্রিয় নির্বাহি কমিটিতে চট্টগ্রামের ৫ নেতাকে স্বপদে বহাল রেখেছেন কাউন্সিলররা। তাদের মধ্যে দুজনের পদোন্নতি হয়েছে।
শনিবার বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের কাউন্সিলরদের অনুমতি নিয়ে সভাপতি শেখ হাসিনা এসব নাম ঘোষণা করে।
চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এমপিকে পদোন্নতি দিয়ে প্রথম যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক পদে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে ওয়াসিকা আয়েশা খান এমপি এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে পদোন্নতি দিয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া ধর্ম বিষয়ক পদে কক্সবাজারের সিরাজুল ইসলাম মোস্তাফাকেও স্বপদে বহাল রাখা হয়েছে।
একই সময়ে উপদেষ্টা পরিষদে প্রফেসর ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকেও স্বপদে বহাল রাখা হয়েছে।