১০ সেপ্টেম্বর আজিমনগর ভাণ্ডার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এবং খোশরোজ শরিফ অনুষ্ঠিত হবে।
সরকার দোআলম তাজেদারে মদিনা হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা(দ.)-এঁর আগমন স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) এবং আওলাদে রসূল (দ.), ইউসুফে সানী, জামালে মোস্তফা, গাউসুলআজম হযরত শাহসুফি সৈয়দ গোলামুর রহমান শাহ্ (ক.) মাইজভাণ্ডারী ‘র প্র-দৌহিত্র মুর্শিদে জামান, পীরে তরিকত হযরত শাহ্সুফি সৈয়দ বদরুল মামুন (রহ.) মাইজভাণ্ডারী’র ৬৬ তম খোশরোজ শরিফ ১০ সেপ্টেম্বর, বুধবার যথাযথ মর্যাদায় আজিম নগর ভাণ্ডারশরিফ গাউসিয়া সামস মামুন মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
সকাল ৮ টা- পবিত্র কোরআন শরিফ খতমসহ মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরশ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০ টা- মাজারে পুষ্পমাল্য ও গিলাপ অর্পণ।রাত ৮টা-মিলাদ কেয়াম,সেমাহ -কাওয়ালি মাহফিল।এরপর বিশ্বশান্তির জন্য আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে ওরশের কার্যক্রম সমাপ্তি হবে।আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাবাজানের একমাত্র পুত্র ও খেলাফতপ্রাপ্ত গদিনশীন শাহজাদা সৈয়দ আহমদ রহমান শিহাব (ম.)।এতে সকল আশেক ভক্ত শরিক হয়ে দোজাহানের কামিয়াবি অর্জনসহ সুষ্ঠুভাবে ওরশ শরিফ সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য -শাহসুফি সৈয়দ বদরুল মামুন (রহ.) মাইজভাণ্ডারী কাতার ও যুক্তরাজ্যে খানকা শরিফ প্রতিষ্ঠা করে মাইজভাণ্ডারী তরিকা প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন।##