আজিমনগর ভাণ্ডার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এবং খোশরোজ শরিফ সম্পন্ন


সরকার দোআলম তাজেদারে মদিনা হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা(দ.)-এঁর আগমন স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) এবং আওলাদে রসূল (দ.), ইউসুফে সানী, জামালে মোস্তফা, গাউসুলআজম হযরত শাহসুফি সৈয়দ গোলামুর রহমান শাহ্ (ক.) মাইজভাণ্ডারী ‘র প্র-দৌহিত্র মুর্শিদে জামান, পীরে তরিকত হযরত শাহ্সুফি সৈয়দ বদরুল মামুন (রহ.) মাইজভাণ্ডারী’র ৬৬ তম খোশরোজ শরিফ ১০ সেপ্টেম্বর, বুধবার যথাযথ মর্যাদায় আজিম নগর ভাণ্ডারশরিফ গাউসিয়া সামস মামুন মঞ্জিলে সম্পন্ন হয়।

 

পবিত্র কোরআন শরিফ খতমসহ মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম শুরু হয়েছে। মাজারে পুষ্পমাল্য ও গিলাপ অর্পণ-মিলাদ কেয়াম,সেমাহ, আলোচনা সভা -কাওয়ালি মাহফিলে দরবার প্রাঙ্গণ ছিল মুখরিত।

 

এরপর বিশ্বশান্তির জন্য আখেরি মোনাজাত করা হয়। মোনাজাত করেন বাবাজানের একমাত্র পুত্র ও খেলাফতপ্রাপ্ত গদিনশীন শাহজাদা সৈয়দ আহমদ রহমান শিহাব (ম.)।

 

এতে আরো উপস্থিত ছিলেন মতি ভান্ডার দরবার শরিফের বংশীয় আধ্যাত্মিক উত্তরসূরি ড. মোহাম্মদ আবদুল আজিম শাহ্ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ তিতুমীর বান্না শাহ্। ওরশ শরিফ সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ## বিজ্ঞপ্তি