পংকজ পালিত পরিচালিত চলচ্চিত্র ‘একটি না বলা গল্প’ এর প্রিমিয়ার শো শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং বিশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।
সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমান্তরাল দুটি ঘটনা প্রবাহ নিয়ে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠে সংঘটিত গণহত্যার ঘটনাকে ঘিরে এগুতে থাকে চলচ্চিত্রটির গল্প। সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাবলী ফিরে ফিরে আসে।
চলচ্চিত্রটির পরিচালক বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষক পংকজ পালিত। সাহিত্যিক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।#