উপমাহাদেশের প্রখ্যাত সংগীত গুরু ওস্তাদ মিহির লালা’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা সম্প্রতি নগরের মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্টের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রয়াতের সহধর্মীনি জয়ন্তী লালা, ইমন কল্যাণ সংগীত একাডেমির অধ্যক্ষ রঞ্জন দত্ত, আর্য সংগীতের সহ-সাধারণ সম্পাদক আশিষ নাথ, নজরুল সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, মঞ্চ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম টিপু, রবীন্দ্র সংগীত শিল্পী লাকী দাশ, কণ্ঠশিল্পী কায়সার উদ্দিন, শিল্পী গুহ, প্রয়াতের পরিবারের সদস্য চয়ন লালা ও নয়ন লালা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল সংগীত শিল্পী পিন্টু ঘোষ। অনুষ্ঠানে প্রয়াতের সংগীত শিক্ষার্থীগণ স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন।
প্রয়াত সংগীত গুরুর স্মরণে শোক-সংগীত পরিবেশন করেন তাঁর ছাত্র-ছাত্রীরা। প্রয়াতের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর স্মরণ সভা অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মিহির লালা’র ধ্যান-জ্ঞান ছিল সংগীতে নিবেদিত।তিনি একজন সংগীত বোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত আর্য সংগীতের অধ্যক্ষ হিসেবে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি ছিলেন সংগীত জগতের একজন বটবৃক্ষ। যাঁর ছায়ায় দুই বাংলায় বহু প্রতিভাবান শিল্পীর জন্ম হয়েছে। ### বিজ্ঞপ্তি