বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
এক শোক বার্তায় চমেবি উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক সুদীর্ঘ সময়ের প্রভাবশালী, দৃঢ়চেতা ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের গণতান্ত্রিক ধারার বিকাশ, দল, মত, ধর্ম, নির্বিশেষে বহুদলীয় রাজনীতির প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় একজন নারী নেতৃত্ব হিসেবে তাঁর ভূমিকা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শেষ নিঃশাস পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান, সংগ্রাম ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় উপাচার্য বলেন, এই শোকাবহ মুহূর্তে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আতীয়স্বজন, সহকর্মী ও অনুসারীদের প্রতি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন -আমীন। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। # বিজ্ঞপ্তি