চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে একাত্তরের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়র সহকারি রেজিস্ট্রার মো. আলাউদ্দিনের উপস্থাপনায় পরবর্তীতে মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ০৬ বীর মুক্তিযোদ্ধা কে সম্মাননা প্রদান করা হয়। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরেন।

 

বিজয় দিবসের অনুষ্ঠানের অংশহিসেবে প্রীতি ক্রিকেট ম‍্যাচ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রীতি ক্রিকেট ম‍্যাচে বিশ্ববিদ্যালয়ের ০২ টিম অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ খেলা উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ‍্যালয়ের বেসিক সায়ন্স ও প‍্যারা ক্লিনিক‍্যল অনুষদের ডিন অধ‍্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ‍্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, ডেন্টাল অনুষদের ডিন অধ‍্যাপক ডা. রহিম উল্ল‍্যা, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ‍্যাপক ডা. ময়নাল হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফরহাদ রশীদ, সহকারী পরিচালক অর্থ মিছবাহ ইবনে হাকীমসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

 

মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভবনে আলোকসজ্জা করা হয়। # বিজ্ঞপ্তি