চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে জন্মাষ্টমীর আয়োজন


ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব আগামীকাল চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শনিবার ভোর সাড়ে ৫টায়  ভজন-সঙ্গীত ও প্রার্থনার মধ্যে দিয়ে দিনের আয়োজন শুরু হবে। সকাল ৮টায় হবে গীতা পারায়ণ। গীতা পারায়নে অংশ নিতে ইচ্ছুক ভক্তবৃন্দকে সঙ্গে গীতা আনার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর রাত ৮টায়  পূজারম্ভ ও ভজন সঙ্গীত পরিবেশন করা হবে। রাত সাড়ে ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ  ও কৃষ্ণকথা আলোচনা করা হবে।

 

পূজা শেষে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ ধারণ। উক্ত অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ। ## বিজ্ঞপ্তি