চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরালে সকল কর্মকর্তা ও কর্মচারী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মোনাজাত করা হয়।
দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের পদাঙ্ক অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ## – বিজ্ঞপ্তি