চমেবি সনাতনী ঐক্য পরিষদ গঠন


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সনাতনী ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। সুকান্ত বিশ্বাসকে আহ্বায়ক ও মিঠু চন্দ্র বিশ্বাসকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয় ।

 

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবর ৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সনাতনী ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ গঠনে একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হল।

 

কমিটির আহ্বায়ক করা হয়েছে সুকান্ত বিশ্বাসকে এবং সদস্য সচিব করা হয়েছে মিঠু চন্দ্র দাশকে। কমিটির অন্য সদস্যরা হলেন- সুব্রত মিত্র, চিনু রাণী দাশ, জয়ন্ত দাশ রাজু, রনি দাশ, রীনা দাশ ও লাবণ্য কুমার রায়। # বিজ্ঞপ্তি