এনায়েত বাজার জলছবি খেলাঘর আসরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।আসরের সহ সভাপতি এসকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী।
মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ার জাহান মনি, সাবেকুন নাহার সিদ্দিকী ঝরনা। আলোচনা সভা শেষে ভাইবোনেরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে।