জেন্ডারভিত্তিক সহিংসতার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে এগিয়ে আসুন


চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র।

 

“নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে সংগঠনটি কারিতাস- বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রবর্তক মোড় হতে পুনরায় কারিতাসে গিয়ে শেষ হয়।

 

র‌্যালি পরবর্তী আলোচনা কেন্দ্র ব্যবস্থাপক মোঃ ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে অনষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপিএস উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কর্মসূচী সংগঠক তপন কান্তি দে, তানজিনা নূর, বিপ্লব দাশ, ক্লাস্টার কমিটির সদস্য নাছিমা বেগম, যুব সংগঠনের সদস্য মোঃ ইমরান, শান্তা ইসলাম ও হুমায়রা তানহা প্রমুখ।

 

বক্তরা বলেন, আজ বাংলাদেশসহ বিশ্বে যেসব ঘটনা ঘটছে তার প্রতিটি সহিংসতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর জেন্ডারভিত্তিক সহিংসতার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উচ্চহার সমাজে বিদ্যমান বৈষম্য ও গণতন্ত্রহীনতার প্রমাণ দেয়। এ ধরনের সমাজ কারো কাছেই কাক্সিক্ষত নয়। আমরা চাই বাংলাদেশ ক্রমশ হয়ে উঠবে নারী, পুরুষ তৃতীয় লিঙ্গ, জাতি, ধর্ম, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সমানভাবে সকল মানুষের। প্রত্যেক নারী ও মেয়েশিশুর জীবন হয়ে উঠবে নির্যাতন মুক্ত ও আনন্দময়। নাগরিকদের সবাই স্ব স্ব ক্ষেত্রে নির্বিঘেœ অবদান রাখবার সুযোগ পাবে। তাহলেই কেবল ২০৩০- এরমধ্যে এসডিজি অর্জনে আমরা সফল হতে পারব এবং আমাদের প্রিয়বাংলাদেশ হয়ে উঠবে সুখী ও সমৃদ্ধশালী। ## বিজ্ঞপ্তি