নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি দীপেন ও সম্পাদক এনামুল


শিল্পী দীপেন চৌধুরীকে সভাপতি এবং শিল্পী মুহাম্মদ এনামুল হককে সাধারণ সম্পাদক করে নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

চট্টগ্রামের প্রধান নজরুল সঙ্গীত চর্চা প্রতিষ্ঠান “নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা” চট্টগ্রাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে সংস্থার উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যক্ষ রীতা দত্ত ও বিশিষ্ট নজরুল গবেষক ও সিনিয়র শিল্পী প্রকৌশলী সিরাজুল ইসলাম। নির্বাচনী অধিবেশনে সংস্থার গঠনতন্ত্রের ধারা-১৬ (ক) অনুযায়ী সংস্থার সিনিয়র সভাপতি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী দীপেন চৌধুরীকে সভাপতি ও শিল্পী মুহাম্মদ এনামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ হলেন-সহ-সভাপতি নির্মল বৈদ্য, শান্তিময় চক্রবর্তী, মৃনালিনী চক্রবর্ত্তী, রোকসানা আক্তার চৌধুরী রুহি মোস্তফা ও দ্বীজেন চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক পিন্টু কুমার ঘোষ ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অনুপম চৌধুরী শংকর, অর্থ সম্পাদক সৃজন কান্তি পাল, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী দাশগুপ্তা, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিমু বিশ্বাস, সাহিত্য ও গবেষণা সম্পাদক মানু মজুমদার, দপ্তর সম্পাদক অরুন কুমার দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আরসাদুর রহমান, নির্বাহী সদস্য সুচিত্রা চৌধুরী, সঞ্জীব চৌধুরী, আশীষ দেব, লিটন কান্তি দাশ, শিউলী রাণী নাথ, এমিলী দাশ ও সব্যসাচী নন্দী। ## – বিজ্ঞপ্তি