প্রতিভাস নাট্যদলের নতুন প্রযোজনা ‘ঈশ্বর ভাসে গাঙ্গে’ মঞ্চায়ন


চট্টগ্রামে প্রতিভাস নাট্যদলের নতুন প্রযোজনা ‘ঈশ্বর ভাসে গাঙ্গে’ মঞ্চস্থ হবে শুক্র ও শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

 

নাটকটির পান্ডুলিপি পরিকল্পনা ও নিদের্শনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা কঙ্কন দাশ জানান, শুক্রবার ও শনিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে।

 

গাঙ্গের জলে ভেসে আসা শিশু ভাষাণ ঠাঁই পায় কোষডাঙ্গার এক নিঃসন্তান জেলে দম্পতির ঘরে। আশ্রয়দাতা পিতা-মাতার মৃত্যুর পর যুবক ভাষাণের মনে প্রশ্ন জাগে, তার ধর্ম কি? অবশেষে আমিনাকে বিয়ে করে যুবক ভাষাণ। ঋণের জালে জড়িয়ে যাওয়া ভাষাণ গাঙে উঠা এক ভীষণ ঝড়ের কবলে পরে আবার নদীতে ভাসতে ভাসতে অষ্টগ্রামে আশ্রয় পায় ভাষাণ। আশ্রয়দাতা নগেন হালদারের আকুতিতে তার মেয়ে শিখাকে বিয়ে করে নিয়ে আসে নিজ গ্রামে। ভাষাণের ঘরে দুই ধর্মের দুই বউ। শুরু হয় সামাজিক চাপ। ভাষাণ সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে গাঙ্গে নৌকা ভাসিয়ে জলে যাবে অন্য কোথাও, নতুন কোন গন্তব্যে।

 

নাটকটির আলোক পরিকল্পনা করেছেন আদনান সামি। সুর ও আবহ পরিকল্পনা করেছেন মঈন উদ্দিন কোহেল এবং কোরিওগ্রাফি করেছেন প্রমা অবন্তী। সার্বিক তত্ত্বাবধানে আছেন দীপঙ্কর দস্তিদার।।# – বিজ্ঞপ্তি