প্রমা’র আয়োজনে `পশ্চিমের রবি’


আজ ৮অগাস্ট ২০২২ সোমবার সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠন এর উদ্যোগে  পশ্চিমা গান, রবীন্দ্রনাথের পশ্চিমা সুরাশ্রিত গান, পাঠের সমন্বয়ে   ‘পশ্চিমের রবি’ শিরোনামে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. অনুপম সেন এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।

 

এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন  প্রথিতযশা  রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও আনন্দধারা আর্টস যুক্তরাজ্যের  কর্ণধার ইমতিয়াজ আহমেদ, পশ্চিমা সঙ্গীত পরিবেশন করে উর্বি মধুরা, পূর্বা অধরা, আবৃত্তি করবেন খ্যাতিমান আবৃত্তি শিল্পী  প্রমার সভাপতি রাশেদ হাসান।#