বিএম ডিপোতে নিহতের পরিবারে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে বাঁশখালীর নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাঁশখালীর কৃতি সন্তান ড.জমির সিকদার।

এসময় তিনি নিহতদের কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় জাতীয় কমিটির সদস্ মোঃ সাইফুল্লাহ আনসারী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, দক্ষিণ জেলা কৃষক লীগ এর সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, পুইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল সহ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।