বোধন-এর সভাপতি নারায়ণ, সম্পাদক মাঈনুল


‘প্রস্তর—ভরা দুই কূল তোর ভেসে যাক্ বন্যায় হোক উর্বর, হাসিয়া উঠুক ফুলে ফলে সুষমায়’ শিরোনামে ২৮ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বোধন-এর ত্রিবার্ষিক সম্মেলন—২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলন উৎসর্গ করা হয় বোধনের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট রবিশংকর চক্রবর্তী, উপদেষ্টা মফিজুর রহমান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃণাল সরকার, সভাপতি ও অধ্যক্ষ রণজিৎ রক্ষিত এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঞ্চানন চৌধুরীকে। বিকালে কাউন্সিলে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।

 

নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি : অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, সহ-সভাপতি : জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক : মাইনুল আজম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক : কাজী মামুন, সাংগঠনিক সম্পাদক : তৈয়বা জহির আরশি, অর্থ সম্পাদক : অনিমেষ পালিত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক : মোহিনী সংগীতা সিংহ, দপ্তর সম্পাদক : পৃথুলা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক : সন্দীপন সেন একা, নির্বাহী সদস্য ক্রমান্বয়ে আবদুল হালিম দোভাষ, প্রশান্ত চক্রবর্তী, কুমার প্রীতীশ বল, সুদীপ বড়ুয়া খোকন, সুজিত রায়।

 

সকালে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক ড. মোহিত উল আলম এবং বোধনের পতাকা উত্তোলন করেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ। এরপর সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বোধনের প্রতিষ্ঠাতা অ্যাড. সুভাষ বরণ চক্রবর্তী। উদ্বোধনের পর বোধন সদস্যরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ এবং সঞ্চালনা করেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক ড. মোহিত উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার প্রদীপ দেওয়ানজী, থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম এর পরিচালক, কবি ও নাট্যকার অভীক ওসমান, বিশিষ্ট সংগঠক ও কবি রাশেদ রউফ, বোধন সম্মেলনের নির্বাচন কমিশনার লিলি বড়ুয়া। আরো বক্তব্য রাখেন বোধনের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাড. বিশ্বজিৎ দাশ ভুলু, সহ সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি দীপেন চৌধুরী, নাট্যজন মোহাম্মদ আলী টিটু, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, উদীচী চট্টগ্রামের সম্পাদক মণ্ডলীর সদস্য রমেন দাশগুপ্ত, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের সম্পাদক মণ্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্য্য, দৃষ্টির সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া, নাট্যজন আবদুল হাদী, আলোকচিত্রশিল্পী কমল দাশ, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, স্বপ্ননীড়ের সভাপতি সেলিম রেজা সাগর।

 

বক্তারা বলেন ” দীর্ঘ সময় ধরে বোধন মাতৃভাষার শুদ্ধতা নিয়ে কাজ করছে। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে বোধন ইতিহাসের অংশ হয়ে থাকবে।” সাংস্কৃতিক অনুষ্ঠানে আধুনিক গান পরিবেশন করেন দেবলীনা চৌধুরী, দীপা দাশ ও টম্পী রানী ভৌমিক, ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন পৃথুলা চৌধুরী, যশস্বী বণিক ও পাতা দে বৃষ্টি, দ্বৈত নৃত্য পরিবেশন করেন প্রণিতা দেব চৈতৗ ও প্রিয়ন্তী দেব দীগা, লোক সঙ্গীত পরিবেশন করেন বেবী দাশ নূপুর ও শাওন প্রিয়া চৌধুরী, একক নৃত্য পরিবেশন করে উনাইজা ওয়াফা তিতির। এছাড়াও বোধন সদস্যদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ‘হিং টিং ছট’ এবং বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশ যাদু প্রদর্শনী করে।

দুপুর ২.৩০ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের আহবায়ক সুজিত রায়। সম্মেলনের সদস্য সচিব জাভেদ হোসেনের সঞ্চালনায় এ অধিবেশনে গত তিন বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষাবিদ লিলি বড়ুয়া, এছাড়াও সহকারী নির্বাচনী কমিশনার ছিলেন নাট্যব্যক্তিত্ব অলক ঘোষ পিন্টু ও সঙ্গীতশিল্পী শাহরিয়ার খালেদ। এসময় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।## – বিজ্ঞপ্তি