শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭৩ তম শুভ জন্মতিথি উৎসব ১১ ডিসেম্বর।
বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘ জননী পরমারাধ্যা শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭৩ তম শুভ জন্মতিথি উৎসব আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ও তার শাখা কেন্দ্র ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হবে।
ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের বর্ণিত অনুষ্ঠান সূচিতে রয়েছে, ভোর ৫ টা’য় – মঙ্গলারতি, বেদপাঠ ও ভজন সঙ্গীত, সকাল ৭টা’য় – জপ-ধ্যান ও প্রার্থনা অনুষ্ঠান, সকাল ৮টা’য় – শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রী মায়ের বিশেষ পূজা, বেলা ১১ টা’য় – শ্রীশ্রী মা সারদাদেবীর জীবনাদর্শ বিষয়ে আলোচনা করবেন অত্র সেবাশ্রমের তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। পরিশেষে দুপুরে সেবাশ্রম প্রাঙ্গণে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। ## বিজ্ঞপ্তি