রাজা রামমোহন রায় স্মরণে আলোচনা সভা আজ


বাংলার নবজাগরণের প্রাণ পুরুষ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশত বর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নগরীর নন্দনকাননে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফুলকি’র এ কে খান মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করেছে আবুল ফজল স্মৃতি সংসদ।

‘স্বার্ধদ্বিশত বর্ষের আলোয় রামমোহন’ শিরোনামের এই সভায় সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। আলোচনায় অংশ নেবেন লেখক-সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক গোলাম মুস্তফা ও অধ্যাপক মাছুম আহমেদ।