রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে তিনদিনের উৎসব


শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথিতে তিন দিনব্যপী  বার্ষিক উৎসব শুরু হয়েছে।

 

চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে (১৯-২১ফেব্রুয়ারী) ৩ দিন ব্যাপী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি ও বার্ষিক উৎসব সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

 

উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার ভোর ৫টা’য় – মঙ্গলারতি, বেদপাঠ ও ভজন সঙ্গীত। সকাল ৭টা’য়- জপধ্যান ও প্রার্থনা হয়। সকাল ৮টা’য়- শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজা, ভোগ ও হোম। সাড়ে ৮ টা’য়- মন্দির পরিক্রমা। সকাল ১০টা’য়- শ্রীশ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ভক্তিগীতি পরিবেশন। দুপুরে প্রসাদ বিতরণ হয়।

 

সন্ধ্যারতির পর আলোচনা সভা হয়। ‘শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়’ বিষয়ে আলোচনা করেন যথাক্রমে – প্রফেসর শ্রী প্রদীপ চক্রবর্তী, প্রফেসর ড.শ্রী পীযূষ দত্ত, প্রভাষক শ্রী প্রশান্ত কুমার মন্ডল, শ্রী তাপস হোড় প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিনেও সন্ধ্যারতির পর ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। ## বিজ্ঞপ্তি