শিশুমেলা’র আয়োজনে হেমন্ত স্মরণ অনুষ্ঠান 


ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলা’র আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেমন্ত স্মরণ সন্ধ্যা।

 

কিংবদন্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কালজয়ী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত সব গন পরিবেশন করবেন সারেগামাপা খ্যাত শিল্পী সত্যজিৎ দাশ।

 

আগামী ৩০ শে জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান।

 

ইতিপূর্বে শিশুমেলা ছোটদের বর্ষবরণ, জাতীয় শিশু দিবস, নবান্ন উৎসব আয়োজনসহ প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে থাকে। ## বিজ্ঞপ্তি