ছোটদের সাংস্কৃতিক জগত ‘শিশুমেলা’র আয়োজনে ২৫ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজন করা হয়েছে লালন স্মরণ উৎসব।
উৎসবে লালন সঙ্গীত পরিবেশন করবেন ফরিদপুর লালন পরিষদের শিল্পীরা। বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালন সঙ্গীতের এই বাণীকে ধারণ করে এবারের আয়োজন। ##