শ্রমিকদের অধিকার নিশ্চিতে অংশীজনদের সাথে মমতা’র সংলাপ


শ্রমিকদের অধিকার নিশ্চিতে ও কর্মক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতিতে শ্রমিক মালিক সম্পর্ক, অধিকার, আইন এবং করনীয় বিষয়ে সরকারী বেসরকারী অংশীজনের সাথে মমতার ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালিত ‘গৃহভিত্তিক কর্মরত নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের উদ্যোগে ১৯ই আগস্ট, মঙ্গলবার চট্টগ্রামের হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। ইনফরমাল সেক্টরের বা গৃহভিত্তিক নারী পোশাক শ্রমীকদের জীবনমান উন্নয়ন, অধিকার নিশ্চিকরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬টি ওয়ার্ডে মমতার এই প্রকল্পটি কাজ করছে।

মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডায়ালগ সেশনে কী-নোট স্পীকার হিসেবে উপস্থাপনা করেন শ্রম ও কলকারখানা পরিদর্শণ অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক রোমানা আক্তার, বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাসার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক রেজাউল রেশমা, কেএসআরএম এর মানব সম্পদ বিভাগের প্রধান মো. ওয়াহিদুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, তৌহিদ সহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ। উক্ত সেশনে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম, বিসিএসআইআর, সমাজসেবা অধিদফতর, এলজিইডি প্রতিনিধি, পোশাক শ্রমিক ও কারখানা মালিক এবং সরবারহকারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শ্রম আইনের বিভিন্ন মামলার প্রতিকারে শ্রম আদালতের ধীরগতি ও দীর্ঘসুত্রিতা, শ্রম আইন ও অধিকার বিষয়ে শ্রমিক মালিকদের সচেতনতার অভাব এবং করনীয়, শ্রমিকদের সহায়তায় শ্রমিক কল্যান তহবিল কিভাবে কাজ করে, সরকারী ও বেসরকারী পর্যায় থেকে কিভাবে গৃহভিত্তিক কর্মরত নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরনে কাজ করা যায় এসব বিষয়ে মুক্ত আলোচনা হয়।# বিজ্ঞপ্তি