‘সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যানে নিরলসভাবে কাজ করছে মমতা। সমাজের কল্যানে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান সমুহেরও দায় রয়েছে, তা হলো; সামাজিক দায়বদ্ধতা। সেই প্রেক্ষাপটে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের জন্য ইতিবাচক বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জনসাধারনের জন্য’, বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নছরুল কদির।
আজ নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত, মমতার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির। মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মমতার কার্যক্রমের উপর তথ্য চিত্র উপস্থাপনা, বিশেষভাবে সক্ষম (শারিরীকভাবে প্রতিবন্ধী) ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দুস্থদের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, কর্মকর্তা-কর্মীবৃন্দকে সম্মাননা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মো. জাহাঙ্গীর আলম যোসেফ, মো. ফারুক, জেসমিন সুলতানা পারু, মোহাম্মদ শাহারিয়র, তৌহিদ আহমেদ, ডা. মোর্শেদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন- সমাজসেবক রফিক আহামদ এর সুদক্ষ নেতৃত্বে মমতা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মা ও শিশু স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশুর অধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টি, প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে আসছে। সরকারের সহায়ক শক্তি হিসেবে আগামীতেও এ ধারা অব্যহত রাখবে মমতা।## প্রেস বিজ্ঞপ্তি