সর্বধর্ম সমন্বয়ে তাছাউফ ভিত্তিক সংগঠন সুফিবাদি সংস্কৃতি পরিষদের উদ্যোগে গত চট্টগ্রাম শহর পরিষদের অস্থায়ী কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাললাললাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তোলোয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন ও নাত পরিবেশন করেন মাওলানা আকিব রেজা। সংগঠনের সদস্যসচিব সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত করেন মতি ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশিন হযরত শাহসুফি মাওলানা আব্দুল হালিম শাহ,। এতে বক্তব্য প্রদান করেন সংগঠনের আহবায়ক লেখক ও গবেষক শাহজাদা ডক্টর মোহাম্মদ আবদুল আজিম শাহ, শাহজাদা ইঞ্জিনিয়ার তিতুমির বান্না শাহ, সংগঠনের সদস্য খ,ম জামাল উদদীন, সাংবাদিক মিঠুন চৌধুরী, বিকাশের বিভাগীয় কর্মকর্তা ইমন কল্যাণ ঘোষ,মোহাম্মদ আজমগীর, প্রাবন্ধিক কাজী আহসান ইকবাল মঞ্জু, মাওলানা রবিউল ইসলাম, মানবিক সংগঠন শেকড় এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম সিদ্দিকী, নিপকো বিল্ডার্স এর চেয়ারম্যান মুহামমদ জামালউদ্দিন , আরএসপিএন বিল্ডার্স এর পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ ইনজামাম রিমেল,শাহজাদা সৈয়দ আসিফ কামাল।
এতে আরো উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল করিম শাহ, আব্দুল হাকিম শাহ, শাহজাদা হাসানুল বান্না রাসমু,শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সাংগঠনিক সদস্য আহসানুল্লাহ চৌধুরী বিভন, , বলাই কুমার আচার্য,সাংবাদিক শ্যামল মজুমদার , বিশিষ্ট প্রকাশক সঞ্জয় মজুমদার, মুহামমদ আদনান, শাহজাদা মাহির আহবাব, শাহজাদা মাওলানা আশির,শাহজাদা ফাইয়াজ করিম, জাহেদুুল ইসলাম,সাহেদুল ইসলাম,শেখ ইনজামাম ইমেল,ইঞ্জিনিয়ার সাকিব, সৈয়দ হাসানুজ্জামান, খ ম ইয়াকিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বধর্ম সমন্বয়ে সুশৃংখল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে রসুলপাক (দ.)এর আদর্শের বিকল্প নেই এবং মুসলিম উম্মাহ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হল রসুলে পাক (দ.) আদর্শ থেকে বিচ্ছিন্ন হওয়া। শুধু তাই নয় মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম তথা ইসলামের জন্য আবির্ভাব হয়নি বরং তিনি তামাম জাহানের রহমত ও কল্যানের জন্যেই প্রেরিত হয়েছে। পরিশেষে মিলাদ, কিয়াম মোনাজাতের পর তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ##