সৈয়দ নুরুল আজহারের প্রয়ান


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা মুদ্রণ ও বিতরণ বিভাগের সাবেক পরিচালক সৈয়দ নুরুল আজহার (৬৮) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সৈয়দ নুরুল আজহারের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর প্রথম জানাজা হয়। পরে বিকালে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহর মাজারে পিতামাতার কবরের পাশে তাঁর দাফন হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পাশ করে তিনি প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন। পরে বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতা করেন। তারপর ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষকতা করেন। এরপর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। তিনি সমাজ অধ্যয়ন কেন্দ্রের সদস্য ছিলেন।

 

সৈয়দ নুরুল আজহারের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার সরফভাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।### বিজ্ঞপ্তি