চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে ঐতিহাসিক চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ সংগঠনের সহ-সভাপতি সুজিত দাশ এর সভাপতিত্বে, মোঃ সাইফুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
এই সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মানিত সহ-সভাপতি যথাক্রমে মোঃ হেলাল উদ্দিন , দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার হোসেন মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েৃম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খান, মোঃ সালাহউদ্দিন সহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সমাবেশে বক্তাগন ২০০৫ সালে ১৭ আগষ্ট তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি নামক জঙ্গি সংগঠন ৬৩ টি জেলায় একযোগে ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায় ।
মূলত জঙ্গি বাদের উত্থান ঘটানোর জন্যই বিএনপি এই ঘৃন্য কর্মকান্ডের পৃষ্টপোষকতা করেন। বক্তাগন উক্ত নিন্দনীয় ঘটনার ইন্দনদাতা তারেক জিয়া সহ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।# বিজ্ঞপ্তি