৪ ফেব্রুয়ারি মতি ভান্ডার ওরশ শরিফ


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ঐতিহ্যবাহী মতিভান্ডার দরবার শরিফের প্রাণপুরুষ মজজুবেসালেক, গাউসেভান্ডার হজরত শাহ্সুফি মওলানা মতিয়র রহমান শাহ্ (ক.) ফরহাদাবাদী(প্রকাশ শাহ সাহেব কেবলা)’র ৬২ তম বার্ষিক ওরশ শরিফ আগামী ২১ মাঘ ,৪ ফেব্রুয়ারি বুধবার মহাসমারোহে গাউসিয়া রহমানিয়া ফয়েজিয়া মঞ্জিলের উদ্যোগে দরবারে অনুষ্ঠিত হবে।

 

ঐদিন সকাল ৭ঃ০০ টায় শাহ সাহেব কেবলার মাজার শরিফ এবং তাঁর জানাজা শরীফের ইমাম,আধ্যাত্মিক ফয়েজপ্রাপ্ত সাজ্জাদানশীন হজরত শাহসুফি মওলানা আবুল ফয়েজ শাহ্(রহ.)’র মাজার শরিফে পবিত্র কোরআন খতম,মিলাদ মাহফিল,গোসল শরিফ, পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম শুরু হবে। সারাদিনব্যাপী বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম চলবে।রাত আটটায় -আঞ্জুমানে রহমানিয়া ফয়েজিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় হজরত শাহ সাহেব কেবলার জীবনদর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থাকবেন -আওলাদে গাউসেভান্ডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহিম শাহ, মওলানা আব্দুল হালিম শাহ, মোহাম্মদ আবদুল করিম শাহ, মোহাম্মদ আবদুল হাকিম শাহ, ড. মোহাম্মদ আবদুল আজিম শাহ্,ইঞ্জিনিয়ার তিতুমীর বান্না শাহ্, হাসানুল বান্না শাহ্ সহ আশেক ভক্তগণ। রাত দশটায় সেমাহও কাওয়ালী মাহফিল। রাত বারোটা আখেরি মোনাজাত ও তবারক বিতরণের পর ওরশ শরিফের কার্যক্রম সমাপ্তি হবে।

 

আখেরি মোনাজাত করবেন বর্তমান সাজ্জাদানশীন শাহসুফি মওলানা আব্দুল হালিম শাহ(ম.)। ওরশ সুষ্ঠু ও সুশৃংখলভাবে সম্পন্ন করার জন্য কমিটির সভাপতি শেখ নেওয়াজ ও সহসভাপতি ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন। # বিজ্ঞপ্তি