নগরের দক্ষিণ বাকলিয়ায় মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় রবিবার বিকেলে।
এসময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল আলম মিয়া, আক্তার হোসেন সৌরভ, আবদুল্লাহ আল তানিম চৌধুরী, শাহাজাদা চৌধুরী, তানভীর মেহেদী মাসুদ, ইনজামুল ইমু, ঐশিক পাল জিতু,মাহফুজ আলম মিয়াজী, মিনহাজুল ইসলাম, ইয়াছিন আরাফাত মুন্না, মোহাম্মদ আরাফাত, শাহনেওয়াজ রুকন, ওবায়দুল আলম শাকিল, সাঈদ বিন আব্দুল্লাহ নাহিদ, সাফায়েত ফাহিম, মুশফিকুল হায়দার প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণের সময় নুরুল আজিম রনি বলেন, আমরা এসেছি শিক্ষা উপমন্ত্রীর নির্দেশে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে তাঁর ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য। এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজের ভাগ্যের দিকে না তাকিয়ে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করেছেন। এর জন্য তিনি দীর্ঘ জীবন জেল-জুলুম খেটেছেন। একইভাবে আমাদের প্রিয়নেতা শিক্ষা উপমন্ত্রী চট্টগ্রামে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং তিনি বাকলিয়া বাসীর ভাগ্যোন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।