চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশন-এর ২০২৬- ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা: অসীম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডা: রানা চৌধুরী নির্বাচিত হয়েছেন।
০৯ জুলাই বৃহস্পতিবার ১৭ সদস্যের কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা: সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: মোঃ সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: কামাল হোসেন, জয়েন্ট-ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: শরীফ ইমাম, অফিস সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: মোঃ ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা: ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা: ফারাহ নাজ মাবুদ, ০৬ জন সদস্য হলেন যথাক্রমে অধ্যাপক ডা: অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা: মো.জালাল উদ্দিন, অধ্যাপক ডা: তাহেরা বেগম, অধ্যাপক ডা: মোঃ আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা: মো. আনোয়ারুল আজিম, সহকারি অধ্যাপক ডা: শোয়াইবুল করিম।
নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি নবজাতক ও শিশু রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রানা চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মেডিকেল কলেজে একটি উন্নত, আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।