বাংলা নববর্ষ আবাহন উপলক্ষে গানে গানে সড়ক আলপনা করেছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখা|
নগরের বৌদ্ধ মন্দির সড়কে সোমবার রাত সাড়ে ৮টায় এই আলপনা উৎসবের উদ্বোধন করেন দেশের খ্যাতিমান শিল্পীরা| তাঁরা কালো পিচঢালা সড়ক তুলির আঁচড়ে রঙিন করে তোলেন| এ সময় পরিষদের সদস্যরা গানে গানে মাতিয়ে রাখেন পুরো আয়োজনটিকে|
তাঁদের কণ্ঠে কখনো ভেসে আসে চিরায়ত বাংলা গান। ও আমার দেশের মাটি গানের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়।
এর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে কথামালায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিল্পী অধ্যাপক কে এম এ কাইয়ুম, অধ্যাপক জাহেদ আলী চৌধুরী যুবরাজ, অধ্যাপক সৌমেন দাশ, অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, অধ্যাপক কুন্তল বড়ুয়া, পরিষদের সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়, নিপ্পন পেইন্টের কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া প্রমুখ।
পরে শিল্পীরা সড়কে তুলির আঁচড় দেন। এর পর গানের সুরে সুরে কালো পথ রঙে রঙে রাঙিয়ে তোলেন। নিপ্পন পেইন্টের সৌজন্যে বৌদ্ধ মন্দির সড়ক, ডিসি হিলের আশপাশে আলপনা আঁকা হয়।# বিজ্ঞপ্তি