সাবেক কর কমিশনার ফয়েজ আহমদের জীবনাবসান


চট্টগ্রামের সাতকানিয়া নিবাসী সাবেক কর কমিশনার আলহাজ ফয়েজ আহমদ ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ … রাজিউন) বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বুধবার সকালে চট্টগ্রাম নগরীর ঈদগা বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জনাব ফয়েজ আহমদের বয়স হয়েছিল ৮৩ বছর।

সাবেক সরকারি কর্মকর্তা ফয়েজ আহমের বড় পুত্র ডাক্তার হাসান মুরাদ, মেঝ ছেলে ড. অধ্যাপক রিয়াজ মাহমুদ, তৃতীয় পুত্র ব্যাবসায়ী ইমতিয়াজ ফরিদ ও অধ্যাপক ডাক্তার মো ইলিয়াস।
বুধবার রাত ১০ টায় ঈদগা বায়তুল মওলা মসজিদ মাঠে নামাজে জানায়া শেষে তাকে সেখানে দাফন করা হয়।  # বিজ্ঞপ্তি