বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার সুফি নূরুল ইছলামের ইন্তেকাল


রাংগুনিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত মাস্টার সুফি মুহাম্মদ নূরুল ইছলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ জুলাই) সকাল নয়টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাস্টার সুফি নূরুল ইছলাম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ১ পুত্র সন্তান, জামাতা পুত্রবধু, নাতি নাতনি এবং হাজারো ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী ভক্ত অনুরক্ত রেখে গেছেন।

পেশাগত জীবনে মাস্টার সুফি নূরুল ইছলাম রাংগুনিয়া নূরুল উলুম কামিল মাদ্রাসা, চন্দ্রঘোনা হাইস্কুল, চন্দ্রঘোনা মাদ্রাসায়ে তৈয়্যবিয়া, মিরেরকীল উচ্চ বিদ্যালয়, সরকারী মুসলিম হাই স্কুল , মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে সুনামের সাথে শিক্ষকতা করেন। সর্বশেষ মরয়ম নগর থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান।

আজ রবিবার বাদ আসর রাংগুনিয়া চন্দ্রঘোনা হাফেজ ছমিউদ্দিন শাহ ঈদগাহ ময়দানে তাঁর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও সংগঠক যিকরু হাবিবীল ওয়াহেদ তাঁর একমাত্র পুত্র। # বিজ্ঞপ্তি