গত ২৬ মার্চ ২০২৪ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ১৬তম সংঘগুরু পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ মহাসমাধি লাভ করেছেন।
রামকৃষ্ণ মঠের নিয়ম অনুযায়ী ত্রয়োদশ দিবসে (৭ এপ্রিল ২০২৪ রবিবার) ভাণ্ডারা অনুষ্ঠান করতে হয়। সংঘগুরু হিসেবে এই ভাণ্ডারা অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ সকল ভক্তবৃন্দের একান্ত কর্তব্য।
৭ এপ্রিল সকাল ৮টা থেকে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, হোম, ভোগ, ভক্তিগীতি ইত্যাদি। ১১টায় পূজ্যপাদ মহারাজের স্মৃতি চারণ। দুপুর ১টা থেকে ২-৩০মিঃ এর মধ্যে প্রসাদ বিতরণ। উক্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্ত আপনাদের উপস্থিতি এবং অনুদান একান্তভাবে কামনা করি। # বিজ্ঞপ্তি